Dhaka 4:53 pm, Monday, 15 June 2026

টেকব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিলেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘একটা স্লোগানের ওপরে আমাদের সমালোচনা করা হচ্ছে। আমরা বলেছি যে, টেক ব্যাক বাংলাদেশ। আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই। যেমনিভাবে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা প্রণয়ন করেছি।

যে দেশের জন্য বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করতে চাই। ’

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, তারা (আওয়ামী লীগ) যদি বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল পাকিস্তানের পূর্বাবস্থায় ফিরে যেতে চায়, তাহলে এটা আমার মনে হয়, এ দেশের মানুষ কেউ বিশ্বাস করবে না। এই সরকার যেভাবে বিভিন্নভাবে চাপাবাজি করছে তেমনিভাবে এটাও একটা চাপাবাজির অংশ। তারা ইতিহাসকেও বিকৃত করছে এটাও সেটার একটা অংশ। ’

মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম রাখা সম্ভব সেই চেষ্টা করা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আজকে সারাবিশ্বের মধ্যে আমাদের এখানে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। ’

বিদ্যুতের লোডশেডিং হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে যে পরিমাণ লুটতরাজ হচ্ছে, গত ১০-১২ বছর ধরে এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে এটাই তো বাংলাদেশ টেকব্যাকের হিসাব। এটা নজিরবিহীন, এই বাংলাদেশ আমরা চায়নি। ’

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যে সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে করতে চেয়েছে, জনগণ বিএনপির সমাবেশে এসে সে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে ৷ তারা বলেছে, হত্যা, গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিলেন খন্দকার মোশাররফ

আপডেটের সময় : 06:03:14 pm, Wednesday, 14 December 2022