1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়ার সঙ্গে আবারও ব্যবসা করা উচিত জার্মানির: ওলাফ শলৎজ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করলে রাশিয়াকে জার্মানির সঙ্গে আবারও ব্যবসা করার সুযোগ দেয়া উচিৎ। সোমবার বার্লিনে স্কোলজ ইস্টার্ন কমিটি ফর জার্মান বিজনেসের (ওএ) একটি বৈঠকে একথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।  তিনি বলেন, রাশিয়া এই যুদ্ধে জিতবে না এবং তাদের জিততে দেয়া যাবে না।

শলৎজ বলেন, রাশিয়ার যে সরকার এই যুদ্ধ থামাবে তাকে জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় চালু করার সুযোগ দেয়া দরকার।

তবে এখন এই সুযোগ দেওয়ার সময় নয়।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। এখন রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপ তবে যুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়াই থাকবে ইউরোপের সবচেয়ে বড় দেশ। তাই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

এই যুদ্ধকে পুনরায় রুশ সাম্রাজ্য তৈরির জন্য পুতিনের একটি প্রচেষ্টা বলে উল্লেখ করেন শলৎজ বলেন, পুতিনের এই প্রচেষ্টায় রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছে। তিনি বলেন, নিরপরাধ ইউক্রেনীয়দের ওপর বর্বরতা চালাচ্ছে মস্কো।

রাশিয়া থেকে জ্বালানি আমদানি পরিহার করার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্মানি। এর ফলে জ্বালানি সংকটে পড়েছে বার্লিন। রাশিয়ার জ্বালানি আমদানি থেকে সরে আসায় যে ঘাটতি তৈরি হয়েছে তা অন্যত্র থেকে পূরণ করার চেষ্টা করছে দেশটি। এ মাসের শুরুতে ওয়াশিংটনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu