1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জানেন কি অতিরিক্ত গ্রিন টি খেলে দেখা দিতে পারে যেসব সমস্যা?

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ সময় দর্শন

গ্রিন টির উপকারিতা সবারই জানা। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা থেকে ওজন কমানো, ত্বকের যত্নে এমনকি, চুল ভাল রাখতেও গ্রিন টির ভূমিকা অনবদ্য। অনেকেই আছেন চটজলদি ওজন কমাতে প্রতিদিন একাধিকবার গ্রিন টি খাচ্ছেন। আর তাতেই দেখা দিচ্ছে বিপদ।

প্রতিদিন অন্তত ছয় থেকে সাত কাপ গ্রিন টি খেলে তা শরীরের জন্য বিপজ্জনক। গ্রিন টি উপকারের বদলে অপকার করছে নানা ক্ষেত্রে।  

চিকিৎসকরা বলছেন, গ্রিন টির সত্যিই প্রচুর উপকারী দিক রয়েছে। কিন্তু সেটিকে ঘিরে কিছু মানুষের অতিরিক্ত উৎসাহ ডেকে আনছে বিপদ।

গ্রিন টি-র উপকারিতা

* সাধারণভাবে গ্রিন টি মেদ কমাতে সাহায্য করে।

* শরীরে উপস্থিত ক্ষতিকারক কিছু কোষের মৃত্যু ঘটায়।

* শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রিন টি।

* দাঁতের স্বাস্থ্য ভাল রাখে।

* মানসিক উদ্বেগ কমায়। যত্ন নেয় ত্বকেরও।

ক্ষতিকর প্রভাব

বহুগুণ থাকা সত্ত্বেও বার বার গ্রিন টি খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা। কারণ খালি পেটে গ্রিন টি কখনও খাওয়া ঠিক নয়। সব সময়ে খাওয়ার পরেই গ্রিন টি খাওয়া উচিত। খালি পেটে গ্রিন টি খেলে পাকস্থলিতে অ্যাসিড ক্ষরণ হয়ে আলসারের ভয় থাকে।

অতিরিক্ত গ্রিন টি খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ এর ফলে ক্রিয়েটিনিন অনেক বেড়ে যায়। কিডনির স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়। গ্রিন টি খেলে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এর ফলে হার্টের সমস্যা, স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। গ্রিন টি শরীরে থাকা আয়রন শোষণ করে নেয়। ফলে রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে।

গ্রিন টি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। প্রস্রাবের পরিমাণ বেশি হলে কিডনির ক্ষতি হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu