1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুগন্ধি চাল নিয়ে চলছে চালবাজি

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

কৃষকের ঘরে উঠছে নতুন আমন ধান। পুরানো ধানের মজুদও আছে পর্যাপ্ত। এছাড়া আমদানি চালও রয়েছে বাজারে। আমন ধানের বাম্পার ফলনে চট্টগ্রামে কমতে শুরু করেছে চালের দাম।

চট্টগ্রামের বড় চালের পাইকারি বাজার পাহাড়তলী ও চাক্তাইয়ে কয়েকদিনে দাম কমেছে বস্তা প্রতি ১শ থেকে ২শ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি কমেছে মোটা আতপ ও সিদ্ধ চাল। চিকন চালের দাম কমতির দিকে হলেও সুগন্ধি চালে স্বস্তি ফেরেনি।

সুগন্ধি চালের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটে জিম্মি ব্যবসায়ীরা। যে কারণে সুগন্ধি চাল নিয়ে চলছে চালবাজি।

বাজারে চালের দাম কিছুটা কমলেও ক্রেতাদের অভিযোগ, যেভাবে হু হু করে বেড়েছে চালের দাম সেভাবে কমেনি।

বর্তমানে পাইকারিতে সিদ্ধ চাল বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। এছাড়া স্বর্ণা সিদ্ধ চালের দাম ১৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu