1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ৪

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পিস্তুল গুলি ও ম্যাগজিনসহ চার জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মো. রেজাউলের ছেলে  ইসাহাক আলী (৩০), মো. মজিবুর রহমানের ছেলে জনি ইসলাম, শামছুল হকের ছেলে ফারুক হোসেন ও জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর পশ্চিমপাড়ার মো. মিন্টু মিয়ার ছেলে জাকির হোসেন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার এবং একটি মাইক্রোবাসসহ নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।

আজ রোববার সকালে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu