1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সমাবেশের জন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

১০ ডিসেম্বরের বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য সরকারকেই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়। এই বিভাগীয় সমাবেশ আয়োজন করার জন্য সরকারকেই শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। অবিলম্বে নয়াপল্টন থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গতকাল নয়াপল্টনে পুলিশ কাপুরুষোচিত লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। সিমেন্টের ব্যাগে করে পুলিশ বোমা নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকে। আমাকে দলীয় কার্যালয়ে ঢুকতে না দিয়ে সেখান থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। পুলিশ আমার সামনেই বোমা উদ্ধারের নাটক ঘটিয়ে সেই বোমা একে একে ফাটিয়ে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে। ’

বিএনপির কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ যে দাবি করেছে বিএনপি কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এটি আইন মেনে হয়নি। আইন অনুযায়ী, কোনো স্থানে উদ্ধার অভিযান চালানো হলে সেই স্থানের মালিককে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হয়। পুলিশ তা করেনি। পুলিশের এই হামলা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। গতকালকের ঘটনা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেওয়া হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu