1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএস চেয়ারম্যান

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ সময় দর্শন
সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএস চেয়ারম্যান

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএমএসএস চেয়ারম্যান। সিলেটে অবস্থানরত বিএমএসএস চেয়ারম্যানকে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ নিয়ে সম্মেলন পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাত পর্ব শেষে সাংগঠনিক আলোচনা ও মতবিণিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট বিভাগীয় সম্মেলন উপলক্ষে সংক্ষিপ্ত সফরে আসা বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ উভয় সংগঠনের সাংবাদিক সহযোদ্ধাদের সম্পর্ক উন্নয়নের স্বার্থে উক্ত সাক্ষাত ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করা হয়। যা এক আনন্দঘন মিলন ও ভালোবাসার বন্ধনস্থল হিসেবে প্রকাশ পায়।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যানের সাথে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, নবনির্বাচিত সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সহ-সম্পাদক বদরুল ইসলাম প্রমূখ।

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এলে বিএমএসএস চেয়ারম্যান সহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ প্রতিথযশা সাংবাদিক সুনির্মল সেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, দৈনিক সন্ধ্যাবানী’র ফটো সাংবাদিক আবিদুল রহমান প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় শেষে দল-মত নির্বিশেষে মফস্বলের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ১ঘন্টা ব্যাপী মতবিণিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে সদস্য সমাপ্ত বিএমএসএস-এর সিলেট বিভাগীয় সম্মেলন সফল স্বার্থক হওয়ায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।

এছাড়া জেলা-উপজেলাসহ মফস্বলের সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা সহ তাদের বিভিন্ন নীতিগত দাবী ও অধিকার আদায়ের পরামর্শ প্রদান করেন।
সাথে সাথে জণকল্যাণে ও জাতীয় স্বার্থে বিশেষ ভূমিকা পালন সহ সাংবাদিকদের উপর হামলা-মামলা, নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসায় এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চলমান কার্যক্রমকে স্বাধুবাদ জানিয়ে সব সময় সাধ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রবীণ প্রতিথযশা সাংবাদিক নেতৃবৃন্দ।

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভ্যর্থনা ও আতিথীয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাচিত্ত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উভয় সংগঠনের পক্ষে সাংবাদিকদের স্বার্থে সম্পর্ক উন্নয়নে নীতিগতভাবে বিশেষ ভূমিকা রাখতে একে-অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয় পাশে থাকার কথা জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu