1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সমাবেশের টাকা কোথা থেকে আসছে জানালেন ফখরুল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

ঢাকার সমাবেশকে কেন্দ্র করে গণ গ্রেপ্তার করছে পুলিশ। নাশকতা করে সরকার এখন নিজেরাই জঙ্গি তৎপরতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সভায় এ দাবি করেন ফখরুল। তিনি বলেন, জঙ্গি, অগ্নি-সন্ত্রাসের কথা বলে তারা নিজেরাই সেটা করতে চায়।

ঢাকার সমাবেশ বানচাল করতে সরকার নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চায়। কোন ধরনের নাশকতা ঘটলে তার দায় সরকারের।

আগামী ১০ ডিসেম্বর সমাবেশও অভূতপূর্ব ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন আমরা সমাবেশের টাকা কোথায় পাচ্ছি? আমরা ধান বিক্রির টাকায় সমাবেশ করেছি। আমাদের ১৮ বছরের কিশোর থেকে ৮০ বছরের বৃদ্ধ সমাবেশে যোগ দিয়েছে। ধান বিক্রি ও ঠেলাগাড়ি চালানোর টাকায় আমাদের সমাবেশ হয়েছে।

এসময় মির্জা ফখরুল বলেন, সমাবেশের জায়গা সোহরাওয়ার্দী ছাড়া বিকল্প কোনো প্রস্তাব সরকারের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে সেটা পুনর্বিবেচনা করবে বিএনপি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu