1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সম্রাট শাহজাহান-মমতাজের শোবার ঘরে শাকিব-বুবলী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

ঢাকাই সিনেমার জনপ্রিয় আলোচিত জুটি শকিব খান- শবনম বুবলী। ঢালিপাড়ার ‘কিং খান’ খ্যাত অভিনেতা শাকিব খানের হাত ধরেই শবনম বুবলী ঢালিউডে পা রাখেন। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় জুটিবদ্ধ হন তারা। এদিকে শবনম বুবলীর জন্মদিন ছিল রোববার (২০ নভেম্বর)।

সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় এবারের জন্মদিন ঘিরে তেমন কোনো আয়োজন ছিল না বলে জানান অভিনেত্রী। তবে শাকিব খানের কাছ থেকে একদিন আগেই নাকি উইশ পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে জন্মদিনের এক সপ্তাহ আগে ডায়মন্ডের নাকফুলও উপহার পেয়েছেন বলে জানান বুবলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান শাকিব খান-শবনম বুবলী। সন্তানকে প্রকাশ্যে আনার পর শাকিব-বুবলীর সংসার ভাঙার গুঞ্জন ওঠে। সর্বশেষ ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং সেটে দুইজনকে একসঙ্গে দেখা গেছে। এরপর আর দুইজনকে সরাসরি আর একসঙ্গে দেখা যায়নি।

গতকাল সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী। ছবিটি আগ্রার তাজমহলে তোলা।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘যে জায়গায়টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দু’জনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার’। সবশেষে একটি ইমোজিও জুড়িয়ে দেন অভিনেত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu