1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউট ঢাকা ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর মাযহারুল উলুম রহমানিয়া ও হাফেজিয়া মাদরাসায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটের ৪ জন চিকিৎসকসহ ৮ জনের মেডিকেল টিমের নেতৃত্ব দেন মো. আবু তৈয়ব।

আয়োজকরা জানান, এই চক্ষু ক্যাম্পে এক হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেয়া হবে।

সেইসাথে যাদের চোখের অপারেশন করা হবে তাদের ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রদান করা হবে।

এদিকে, সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. আমিনুল ইসলাম ও অধ্যক্ষ মোহাম্মদ নূর।

প্রসঙ্গত, গত দুই বছর ধরে অনুরূপ ক্যাম্পের মাধ্যমে অপারেশনের রোগী বাছাই করে বিনামূল্যে বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটে অপারেশন করানো হচ্ছে। এ পর্যন্ত শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu