1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতিসহ নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৭৩ সময় দর্শন

বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাটে ইট-বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতিসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে ফকিরহাট উপজেলার পিলজং এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

ঘটনাস্থলেই দাদা মতলেব খাঁর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাকি দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন।

ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামে মতলেব খাঁ (৮০), সৈকত খাঁ (২৫) ও রুহিন খাঁ (২৫)। নিহত মতলেব খাঁ ও সৈকত খাঁ সম্পর্কে দাদা-নাতি।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান জানান, সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের বৃদ্ধ মতলেব খাঁকে কাটাখালী মোড়ে ডাক্তার দেখাবার জন্য মোটরসাইকেল যোগে দাদা-নাতিসহ ৩ জন রওনা দেন। সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং এলাকায় পৌঁছালে বাগেরহাটগামী ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নাতি সৈকত খাঁ ও রুহিন খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষণা করেন। রাতেই নিহত ৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu