1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ায় উপনির্বাচন নিয়ে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৩, ইউএনও’র গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা ও স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় ইউএনও’র গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা খেয়াঘাট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুল আখতার তার কর্মী-সমর্থকের নিয়ে গড়াই নদীর ঘাট পার হয়ে ওসমানপুরে প্রচারণার সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সমর্থকদের খেয়াঘাট এলাকায় বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুলাল, তুষারসহ ৫-৭ জন মারপিটের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার পর থেকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। রাত ১২টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খোকসা বাজারের বেশ কিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ১২টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বাবুল আক্তারের সমর্থক মোহাম্মদ কাইফ নামের একজন গুলিবিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেন খোকসা থানার ওসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ঘটনাস্থলে তার গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ও আসামিদের নামে থানায় মামলা করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu