1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে সন্তানের হাতে খুন হলো পিতা লাশ উদ্ধার করেছে পুলিশ

দশমিনা প্রতিনিধি।
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৭৮৬ সময় দর্শন

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়াডের দফাদার বাড়ি থেকে মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়ও বিভিন্ন সূত্রে জানা যায় এবং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন জানান, কিছুদিন আগে মানুষের দেনা পাওনা পরিশোধ করার জন্য নাসরুল ৬ শতক জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির টাকার জন্য নাসরুলের সাথে তার স্ত্রী রিনা বেগম ও বড় ছেলে ইমরান হাওলাদারের মধ্যে বিরোধ চলছিলো। তিনি জানান, এরকম নিশ্বংস হত্যাকান্ড দশমিনার মানুষ আর কখনো দেখেন নি। নিহত নজরুল কিছুদিন আগে জমি বিক্রি করে মোটা অংকের টাকার মালিক হন। তার টাকা-পয়সা নিয়ে ছেলে এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।

সকালে তার বসতঘরের পাশে রান্না ঘর থেকে জবাই করা লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির ছেলে ইমরান পলাতক, নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম জানান, একটি জমি বিক্রি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ ছিল নজরুলের। তবে এ কারণেই যে তিনি খুন হয়েছেন সেটি নিশ্চিত না। তবে ছেলে ইমরান পলাতক রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu