1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করবে সরকার’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করে দেবে সরকার। এগুলোর মধ্যে দেশের বেসরকারি খাতের পাঁচ তারকা হাসপাতালগুলোও রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানের উপর ক্যাটাগরি ভাগ দেবে সরকার।ক্যাটাগরি অনুযায়ী যে হাসপাতাল, যে চিকিৎসা দিতে পারে সেটা দেবে। এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না। বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করে দেবে সরকার। একেক হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয় তার জন্য এসব নিয়ম করা হচ্ছে। চিকিৎসা সেবার মানের উপর হাসপাতালগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরি করা হবে ।

মন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে সরকার। তবে প্রাইমারি সেবার নামে গ্রামে গ্রামে যাতে যত্রতত্র ক্লিনিক, হাসপাতাল গড়ে না উঠে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে বলে জানান তিনি।

সারাদেশে এ পর্যন্ত ৩১ কোটি করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu