1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেষ মুর্হুতে গলাচিপায় চলছে প্রতিমায় রংতুলির কাজ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

দেশজুড়ে শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে, প্রতিমা তৈরীর কাজসহ হিন্দু ধর্মাবলম্বীদের প্রস্তুতি পূজা উদযাপনে আগামী পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।

দুর্গা উৎসবকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় উপজেলা নিবাহী কমকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল ( অ.দা.) বলেন, গলাচিপা উপজেলায় মোট পূজা হবে ২৯টি মন্ডবে। প্রতিটি মন্ডবে সিসিটিভি ক্যামেরা আছে।পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার দিকেও বিশেষ জোরদার ব্যবস্থা গ্রহণ করছে গলাচিপা উপজেলা প্রশাসন। প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগনো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। তাছাড়া, অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন করার নির্দেশ দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে গলাচিপা উপজেলায় সব কয়টি মন্দিরে প্রতিমাশিল্পী এখন ব্যস্ত সময় পার করছেন। রং তুলি দিয়ে সাজিয়ে তুলছেন প্রতিমা। বৈরী আবহাওয়ার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও কারিগররা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই তারা প্রতিমা হস্তান্তর করতে পারবেন। দুর্গাপূজার এ বছর জাকজমক পূর্ণ সকল প্রস্তুতি নিচ্ছে পূজা উদযাপন কমিটি ।

এ ব্যাপারে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় বলেন, এ বছর জাকজমকভাবে পূজার আয়োজন ও প্রতিমা তৈরির কাজ শান্তিপূর্ণভাবে চলছে। পূজা উদযাপনের সভায় উপজেলা প্রশাসনের নিরাপত্তার ভিত্তিতে যে নিয়মনীতি বিষয়ে জোর দেয়া হয়েছে সে বিষয়গুলো মেনেই পূজা উদযাপন করা হবে।’

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলায় পুলিশ বাহিনীর টহল অব্যাহত থাকবে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu