1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হোটেল থেকে মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

বছর তিরিশের এক উঠতি মডেলের দেহ উদ্ধার হল মুম্বাইয়ের একটি হোটেল থেকে। হোটেলের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল তার দেহ। ওই ঘর থেকেই একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাইয়ের আন্ধেরির একটি হোটেল থেকে ওই মডেলের দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার।পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, ওই মডেলের নাম আকাঙ্ক্ষা মোহন। বুধবার রাত ৮টা নাগাদ মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হোটেলে এসে ওঠেন তিনি। সে দিনই ফোন করে নিজের ঘরে রাতের খাবারও আনান। কিন্তু বৃহস্পতিবার সকালে হোটেলের কর্মীরা বহু বার ডেকেও সাড়া পাননি আকাঙ্ক্ষার। তার পরই তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ‘মাস্টার কি’-র সাহায্য নিয়ে দরজা খোলে পুলিশ। সেখানেই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই মডেলকে। পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা খুঁজে পায়নি পুলিশ। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে ওই হোটেলের ঘর থেকে। সাদা কাগজে ইংরেজিতে লেখা ছিল, আমি দুঃখিত। এই পরিণতির জন্য কেউ দায়ী নয়। আমি ভাল নেই। আমার শুধু শান্তি দরকার।

সুইসাইড নোটটি ওই মৃত মডেলেরই হাতে লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu