1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধুকে কটূক্তি, কর্নেল রশিদের জামাতার ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির দায়ে ফুয়াদ জামানকে (৪৩) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফুয়াদ বন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা ও জাতির পিতাকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। এর জেরে একই বছরের ১২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিটিটিসি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। পরে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন এ আসামি।

২০১৯ সালের ৪ জুলাই পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্ত। গত বছরের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করেন। মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu