1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেঘনায় অস্ত্রসহ সিদ্দিক বাহিনীর ১০ ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

ভোলায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সিদ্দিক বাহিনীর ১০ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ভোলা জেলার চরফ্যাশন থানার মেঘনা নদীর চরপিয়াল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে উক্ত এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদল সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ ১০ জন ডাকাতকে আটক করা হয়।এসময় ডাকাতির কাজে ব্যবহত ‘এফ বি শিবসা’ নামক দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। অভিযানকালে আটক ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পানিতে ফেলে দেয়।

 

ডাকাত দলের প্রধান সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং পিরোজপুর নাসেরাবাদ থানায় ইতিমধ্যে তার নামে মাদক আইনে মামলা রয়েছে।

আটক ডাকাত দলের সদস্য  সিদ্দিকুর রহমান মোড়ল (৫৫), আবুল হোসেন (৪৫), আ. মান্নান(৪২), আবুল হোসেন সরদার (৫০), গোলাম বারী গাজী (৪৪), সবুজ হোসেন (৩০), কেরামত কারিকর (৫৫), নুরুল ইসলাম (খোকন), আ. মালেক (৫০) এবং  আইয়ুব আলী মোল্লা (৬৪) সবাই সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, পরে জব্দ দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল এবং আটক ডাকাতদের চরফ্যাশন দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu