1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ শুরু হচ্ছে শেষ গণটিকা ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

আজ থেকে আবারও রাজধানীসহ সারা দেশে  গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে । ছয় দিনের এই বিশেষ কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতর

জানিয়েছে, আগামী ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। এদিকে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার

ডোজ পেয়েছেন চার কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৩২ জন।আর দেশে টিকা কার্যক্রমের আওতায় এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৩৬৮ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৪০৯ জন মানুষ।

 

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, আগামী ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। তাই যারা এখন পর্যন্ত প্রথমে ডোজের টিকা নেয়নি তাদেরকে টিকার আওতায় আনতে বিশেষ এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা দেশে আগে থেকে যেসব কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা ছিল, সেগুলোতে টিকাদান অব্যাহত থাকবে। যেমন প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড। স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় পরে আর প্রথম ডোজ নেওয়া যাবে না।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনেক ভ্যাকসিন শেষ হয়ে গেছে, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর আমাদের কাছে হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ভ্যাকসিন থাকবে না। তাই অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন। এ সময় মন্ত্রী আরও জানান, আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার আনুষ্ঠানিকতা শুরু হয়। গণটিকা কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে। এরপর থেকে টিকাদান অব্যাহত রয়েছে। এ ছাড়াও গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা ক্যাম্পেইন শুরু করেছিল সরকার। ওই সময় দেশব্যাপী একযোগে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu