1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোলায় কোমর জোড়া লাগা অবস্থায় যমজ শিশুর জন্ম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

ভোলায় কোমরের অংশ জোড়া লাগা অবস্থায় দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে মনি মুক্তা (২২) নামের এক নারী ওই দুই যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মনি মুক্তা ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।

মুক্তার স্বামী সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে দ্রুত তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়।

দুপুর ১টার দিকে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. জান্নাত ই আলম সিজার করেন। ’

 

তিনি আরও বলেন, ‘দুই মাস আগে তিনি মনি মুক্তাকে ঢাকায় ডাক্তার দেখিয়েছিলেন। তখন ডাক্তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে তাকে জানিয়েছিলেন গর্ভে উল্টো অবস্থায় যমজ শিশু আছে। এছাড়াও বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরেও মনি মুক্তাকে আল্ট্রাসনোগ্রাম করা হয়। অস্ত্রোপাচার করা ডাক্তার সর্বশেষ রিপোর্ট দেখে একই কথাই জানিয়েছিলেন। তবে যমজ বাচ্চা দুইটির কোমরের অংশে যে জোড়া লাগানো তা কোনো রিপোর্টেই আসেনি। ’

ডা. জান্নাত ই আলম বলেন, ‘সাধারণত, নারীদের গর্ভে সন্তানের অবস্থান কেমন সেটা জানতে হলে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তাহলে বাচ্চা জোড়া লাগানো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। মনি মুক্তা যথাসময়ে আল্ট্রাসনোগ্রাম করেনি। তার আল্ট্রাসনোগ্রামে বিলম্ব ছিল। যার ফলে তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশু থাকার বিষয়টি এসেছে, কিন্তু শিশু দুইটি যে জোড়া লাগানো তা আসেনি। ’

বর্তমানে দুই নবজাতক ও মা মনি মুক্তা সুস্থ আছেন। নবজাতক দুটির উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দিয়েছে জান্নাত ই আলম ও ভোলার সিভিল সার্জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu