1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ.লীগ স্বীকার করেছে ধর্ষণ-লুণ্ঠন-নিপীড়ন তাদের মদদ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৮২ সময় দর্শন

ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে দায় স্বীকার করে, অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য ‘সরকার ক্ষমতায়, কী করে দায় এড়াবে’ উল্লেখ করে তাঁর উদ্দেশে বলেন, আওয়ামী লীগ স্বীকার করে নিয়েছে এই ধর্ষণ, লুণ্ঠন ও নিপীড়নের পেছনে তাদের মদদ রয়েছে।

বুধবার দুপুরে, জাতীয় প্রেসক্লাবের সামনে ,নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণের প্রতিবাদে বিএনপির এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান।

ফখরুল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। আজকে সবচেয়ে অসহায় আছেন মা-বোনেরা। তাঁদের কোনো নিরাপত্তা নেই।

বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে, তারাই পারবে জাতির এসব সমস্যার সমাধান করতে । জনগণের ক্ষমতায় যারা বিশ্বাস করে, তাদের ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu