1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১২ বছরে কিছুই করেনি সালাউদ্দিন: মানিক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫১৮ সময় দর্শন

কাজী সালাউদ্দিন গেল ১২ বছর যেভাবে কাজ করেছেন, নির্বাচিত হলে ফুটবলের উন্নয়নে সুশৃঙ্খলভাবে ঠিক তার বিপরীত রাস্তায় কাজ এগিয়ে নেবেন বলে জানান বাফুফে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক।

জেলার ফুটবলকে চাঙ্গা করতে বর্তমান ফুটবল কাঠামোর সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি। পেশাদার লিগকে ঢেলে সাজাতে আছে তার আলাদা পরিকল্পনা। তার দেয়া ইশতেহারের প্রতিটি পয়েন্ট বাস্তবসম্মত বলেও দাবি তার।

কাজী সালাউদ্দিন তার প্যানেল নিয়ে ঢাঁক ঢোল পিটিয়ে দিয়েছেন নির্বাচনী ইশতেহার। অপরদিকে, সভাপতি পদে আরেক প্রার্থী মানিকের ইশতেহার প্রদানের সাদামাটা আয়োজন। নির্বাচনের মাঠে শফিকুল ইসলাম মানিক, যেনো একলা চলো নীতিতে। তবে নির্বাচিত হলে কাজ করতে চান সমন্বিতভাবে। বলছেন, ফুটবল প্রশাসক হিসেবে তিনি থাকবেন উদার।

জেলা ও ক্লাব ফুটবলের উন্নয়নে প্রয়োজন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়। আর পেশাদার লিগের উন্নয়নে মানিকের ভাবনায় ক্লাব কাঠামোর উন্নয়ন।

মানিকের নির্বাচনী ইশতেহার ভিশন ২০৩৩। নেই উচ্চাবিলাস। নেই স্টেডিয়াম নির্মাণের রাতারাতি প্রতিশ্রুতি। লিগ আয়োজনে সমন্বয় প্রয়োজন। তাহলেই এগিয়ে যাবে দেশের ফুটবল বলেও মত তার।

৩ আক্টোবর বাফুফের নির্বাচনে নিরব বিপ্লবের প্রত্যাশার কথাও জানান শফিকুল ইসলাম মানিক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu