1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নরসিংদীতে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩০ সময় দর্শন

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ পুলিশ সদস্য সহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্য গুলিবিদ্ধ হয়েছেন আট জন।

রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।তবে আহতদের পরিচয় জানা যায়নি।

 

জানা যায়, খুন, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। আজ রোববার দুপুরে নেতাকর্মীরা পূর্বঘোষিত স্থান উপজেলার মনোহরদী হাফিজপুর স্কুল মাঠে সমাবেশ করার কথা ছিল। পরে বিক্ষোভ সভায় যোগ দিতে সাবেক বিএনপির এমপি শাখাওয়াত হোসেন বকুলের মিছিলটি পৌর এলাকায় হেতেমদী মোড়ে আসলে পুলিশের সঙ্গে হামলা ঘটনার ঘটে। এ সময় পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিএনপিকে মিছিল নিয়ে সড়কে যেতে অনুরোধ জানানো হয়। পরে তারা অনুরোধ না রেখে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে ১০ থেকে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu