1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০৬ সময় দর্শন

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ বছরের পান্না আক্তার মনি প্রেমিকের উপর অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে দাবি ভবন মালিকের।

শনিবার দুপুরে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনি রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।

ভবন মালিক নুরুল আমিন জানান, সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেই। মেয়েটি তার যশোর শহরের বাসিন্দা প্রেমিকের সাথে সমস্যা ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া কোন সমস্যা ছিলো না বলে জানান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত কিশোরী গৃহকর্মীর ভাই রিপন হোসেন বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu