Dhaka 11:54 pm, Monday, 15 June 2026

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫টি ঝুটের গোডাউন

গাজীপুর কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ৫টি ঝুটের গোডাউন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার জোড়া পাম্প এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে তা পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পাঁচটি গোডাউন পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুনে ৫টি গুদামের সব মালামাল পুড়ে গেছে। ঘটনার পর থেকে মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ গোডাউনগুলোর মালিকদের পাওয়া গেলে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫টি ঝুটের গোডাউন

আপডেটের সময় : 11:37:34 am, Wednesday, 24 August 2022