1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাইবার হামলার ঝুঁকিতে বিদ্যুৎ-টেলিকম ও আর্থিক খাত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৩৭ সময় দর্শন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাইবার আক্রমণের লক্ষ্য হয়ে উঠছে। বিশেষ করে দেশের বিদ্যুৎ, টেলিকম ও আর্থিক খাতকে লক্ষ্য করে এসব আক্রমণ করা হচ্ছে।  তবে এসব

হামলায় এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এসব হামলার ব্যাপারে সতর্ক রয়েছে।সরকারি বিভিন্ন দপ্তরেও সতর্ক করে তারা বার্তা পাঠিয়েছে।  

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ন্যাশনাল পাওয়ার গ্রিড, টেলিকম খাত ও আর্থিক খাত—এই তিন জায়গাতে বেশি আক্রমণ আসছে। করোনা মহামারির পর বৈশ্বিক আর্থিক মন্দার কারণে সাইবার অপরাধীরা খুবই সক্রিয়। কিছু রাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয়ে সাইবার অপরাধ চলছে। অনেক রাষ্ট্র আছে, যারা আমাদের ক্ষতি করতে চায়।

বিজিডি ই-গভ সার্টের নিয়মিত পর্যবেক্ষণে বাংলাদেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল-অব-সার্ভিস (D-DoS) সাইবার আক্রমণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বিজিডি ই-গভ সার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, মিনিটে ৪৬ মিলিয়ন ডি-ডস হামলা রেকর্ড করেছে গুগল ক্লাউড।

উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশে সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি ডি-ডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে সঠিক ‘এন্টি ডি-ডস প্রোটেকশন থ্রেসহোল্ড’ (Anti-D-DoS Protection Threshold) সেট করার সুপারিশ করেছেন তিনি।

এই সাইবার হামলা নিয়ে গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সরকারের আইসিটি বিভাগের বিজিডি ই-গভসার্ট সংবাদ সম্মেলন করেছে। সেখানে প্রতিমন্ত্রী পলক বলেন, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

টেলিকম ও বিদ্যুৎ খাতে যদি ক্ষতি করতে পারে, তাহলে রাষ্ট্রব্যবস্হা ভেঙে পড়ে। এ কারণেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন হামলা হয়, তখন এ দুটি খাতকে লক্ষ্য বানায়। জাতীয় ডেটা সেন্টারও আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের ডেটা সেন্টারে প্রচুর আক্রমণ আসে।

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, তাদের পক্ষ থেকে ৭৫০টি সতর্কবার্তা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যাতে তারা নিজেরা সুরক্ষিত থাকতে পারে। দেশের টেলিকম সেবাদাতারা ম্যালওয়্যারে আক্রান্ত।

বিশ্বে র‍্যানসামওয়্যার ট্রোজান আক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে যে ১০টি দেশে, তার মধ্যে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। এরপর আছে হাইতি, সুদান, তুর্কমিনিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, তাজিকিস্তান, চীন, ইথিওপিয়া ও পাকিস্তান। বাংলাদেশে যেসব সাইবার হামলা হচ্ছে তার মধ্যে আছে ডি-ডস, ম্যালওয়্যার বটনেট, র‍্যানসামওয়্যার, ব্যাংকিং ট্রোজান, ইনফরমেশন স্টিলার ম্যালওয়্যার ও সাইবার এস্পিওনাজ উল্লেখযোগ্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu