Dhaka 11:34 pm, Monday, 15 June 2026

তিন দফা দাবিতে ৩ বিভাগে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট ডেকেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলবে। মালিক সমিতির নেতা মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের দাবিগুলো হচ্ছে-
>বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বাড়াতে হবে।
>অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরি ভাড়া বাড়াতে হবে।
>পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।

কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

তিন দফা দাবিতে ৩ বিভাগে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

আপডেটের সময় : 01:44:15 pm, Monday, 22 August 2022