1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গার্ডার ধসে ঠিকাদারি প্রতিষ্ঠানই দায়ী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০৪ সময় দর্শন

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারে গার্ডার ধসের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানই দায়ী বলে মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নুরী।

তিনি বলেন, ‘ঘটনার জন্য ছয় সদস্যের করা প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে।গতকালের ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজোবা পুরোপুরি দায়ী। দুদিন পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এরপরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কথা জানিয়ে সচিব বলেন,‘গতকাল কাজ বন্ধ থাকার কথা। তারা কাউকে না জানিয়ে কাজ করছিল। ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী কাজ চলার কথা জানতো না।

‘কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে তারা এই কাজ করতে পারেন না। অরক্ষিত অবস্থায় এ ধরনের কাজ করা কোনোভাবেই করা যায় না, যেটা তারা করেছে,’ যোগ করেন তিনি।

ক্রেন চালক নিয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নুরী আরও বলেন, ‘যে ক্রেনটা চালিয়েছে তিনি অদক্ষ ছিল। ক্রেনের ধারণ ক্ষমতা ঠিক ছিল। ক্রেন চালক বিচলিত ছিলেন। ঠিকভাবে চালাতে পারেননি। ’

‘এ ঘটনায় শুধু ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধেই নয় মন্ত্রণালয়ের যারা কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ দায় এড়াতে পারবে না। সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে,’ বলেন সড়ক পরিবহন সচিব।

সামনের দিকে সড়ক পরিবহনের সব ধরনের প্রকল্পে মনিটর করার জন্য টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu