1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাবা শরীফ পরিষ্কারে সৌদি যুবরাজ (ছবি)

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৪৮ সময় দর্শন

সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

সৌদি আরবের রাষ্টীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

সৌদি আরবের রাষ্টীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরীফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এসময় সৌদি আরবের দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান।

এছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।উল্লেখ্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান ও মুসলিমদের কেবলা পবিত্র কাবা শরিফের দরজা উন্মুক্ত করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় সোমবার (১৫ আগস্ট) ভোররাত ৩টার পর এটি উন্মুক্ত করা হয়। পরে বিশেষ পানি দিয়ে কাবাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পবিত্র এ ঘরের দরজা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বছরে (মহরম-শাবান মাসে) দুবার খোলা হয়। এছাড়া রাষ্ট্রীয় কিংবা বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানের সৌজন্যে সৌদি সরকারের অনুমতিতে খোলা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu