1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫০ বছর পর যুক্তরাষ্ট্রে মিলল চুরি হওয়া মূর্তি।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০৬ সময় দর্শন

ভারতের তামিলনাড়ু প্রদেশের একটি মন্দির থেকে ১৯৭১ সালে চুরি হয় দ্বাদশ শতাব্দীর একটি মূর্তি। দীর্ঘ ৫০ বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওই মূর্তির সন্ধান মিলেছে। তামিলনাড়ু পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

আজ মঙ্গলবার প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে তামিলনাড়ু প্রদেশের নান্দানাপুরেশওয়ারার সিভান মন্দির থেকে ঈশ্বর ‘প্রভাতী’সহ মোট পাঁচটি মূর্তি খোয়া যায়ওই বছরই এ নিয়ে একটি মামলা হয়। পরে তদন্ত নামে প্রদেশটির পুলিশ। অবশেষে ৫০ বছর পর নিউইয়র্কের বোনহামস অকশন হাউসে সন্ধান মেলে ‘প্রভাতী’ মূর্তির।

 

তামিলনাড়ু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘মূর্তিটি ফিরিয়ে আনতে আমাদের একটি টিম কাজ করছে। ’

ভারতের বিভিন্ন মন্দির থেকে মূর্তি চোরাচালান নতুন কিছু নয়। তবে ক্ষমতায় আসার পর থেকে মোদি সরকার চোরাচালানকৃত মূর্তি ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের মধ্যে তারা ২০০টি মূর্তি ফিরিয়ে আনতে সক্ষমও হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, ৫২ সেন্টিমিটারের ‘প্রভাতী’ নামের ওই মূর্তিটির বাজার মূল্য ২ লাখ ১২ হাজার ৫৭৫ ডলার। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি লন্ডন ভিত্তিক বোনহামস অকশন হাউস কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu