1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাসপাতালে শোয়েব আখতার, চাইলেন দোয়া।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

পুরো ক্যারিয়ারে এই হাঁটুর চোট বেশ ভুগিয়েছে শোয়েব আখতারকে। সেই চোটই এবার তাকে নিয়ে গেল হাসপাতালে। সেখানে ব্যথায় কাতরাচ্ছেন তিনি। সেখান থেকে তিনি ভিডিওবার্তায় জানালেন এসব কথা।সেই ভিডিওতে ভক্তদের কাছে দোয়ার আর্জিও জানালেন তিনি।  

 

সাবেক পাকিস্তানি এই পেসার সেই ভিডিও বার্তাতে জানালেন, হাঁটুর এই চোট বহুদিন ধরেই ভোগাচ্ছিল তাকে। অবসরের পরও তিনি এই ব্যথায় কাতরেছেন বেশ। তিনি বলেন, ‘আমি আরও পাঁচ বছর ধরে খেলতে পারতাম। কিন্তু আমি জানতাম, যদি আমি এমন করতাম, তাহলে আমাকে এখন হুইলচেয়ারে করে চলাফেরা করতে হতো। এ কারণে আমি ক্রিকেটকে বিদায় বলেছিলাম। ’

তবে ব্যথা সয়েও পাকিস্তানের হয়ে খেলাটাকে বড় করে দেখলেন তিনি। বললেন, ‘কিন্তু এরপরও পাকিস্তানের হয়ে খেলাটা যথার্থ। এমনটা পেস বোলারের জীবনেরই অংশ, আপনি কখনো কখনো আপনার হাড় হারিয়ে ফেলতে পারেন, কিন্তু সেটা ঠিক আছে। যদি আমার আবারও কিছু করার সুযোগ থাকতো, তাহলে আমি আবারও এমনটা করতাম। ’

এরপর সেই ভিডিওতে শোয়েব তার ভক্তদের উদ্দেশে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে।

এরপর শোয়েব আখতার ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি অনেক যন্ত্রণা পাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আশা করি এটিই আমার শেষ অস্ত্রোপচার, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu