1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত-মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২৯ সময় দর্শন

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১ হাজার ২৯ জন মারা গেছেন, যা আগের দিন ছিল ১ হাজার ৭৫৯ জন।

নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৪ হাজার ৮১৩ জন, যা আগের দিন ছিল ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন।
আজ রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৫৩ জন মারা গেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৩২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ১১৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৮৯ জন।

তাইওয়ানে মারা গেছেন ৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৯৫ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২১ জন এবং মারা গেছেন ২৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১০২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ৪০ জন।

অন্যদিকে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৩১৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২ হাজার ১৭৩ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৯ হাজার ৭৫৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu