1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে ওমরাহ ভিসা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার। শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ চালু হচ্ছে। এর মাধ্যমে যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন। তার জন্য কোনো এজেন্সির সহায়তা নেওয়ার দরকার হবে না।

নতুন এই অ্যাপের মাধ্যমে আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে দেশটি। এক্ষেত্রে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও সৌদির অন্যান্য অঞ্চলে যাওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।

তিনি বলেন, এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা, পছন্দমতো আবাসন ও পরিবহনের নির্ধারণ করতে পারবেন। এতে কোনো এজেন্সির দরকার হবে না। এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থানে ঘুরতে পারবেন।

এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন বলেও তিনি জানান।

তাওফিক ফাওজান বলেন, এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu