1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার
প্রজেক্ট’ এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত
হয়।
সংস্থার জেলা সমন্বয়কারী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও ইনফরমেশন
সার্ভিস প্রোভাইডার আফরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি
অধ্যাপক সন্তোষ দে।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো.
তরিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,
প্রবীণ সাংবাদিক শংকর লাল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত
মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, গলাচিপা বণিক সমিতির
সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ।
এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধানরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ ও টিকা গ্রহণের জন্য ব্যক্তি এবং সমাজের
জ্ঞান বৃদ্ধি ও অনুশীলনে উদ্বুদ্ধ করা সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও
কোভিড-১৯ প্রতিরোধমূলক আচরণ, সেবাদান এবং ভ্যাকসিন গ্রহণে
ইাতবাচক মনোভাব গড়ে তোলার সুবিধার্থে সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের
সম্পৃক্ততা বৃদ্ধি করা সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu