1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৬৮ সময় দর্শন

লালমনিরহাটে জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্থানীয় নতুন জিবন রচি (নজির) এনজিও’র হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ স্বত্বাধিকারী কাজী আমজাদ হোসেনে সভাপতিত্তে ইফতার মাহফিল অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জেলা শাখার ব্যবস্ষাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক লালমনিরহাট বার্তা’র সম্পাদক ও প্রকাশক সফিকুল ইসলাম কানু, তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

এর আগে আলোচনা সভায় জিয়ারতে কা’বা হজ্ব ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ স্বত্বাধিকারী কাজী আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন,
ভাষার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছুসংখ্যক হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন। হজ্ব সম্পর্কে কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায়।

একজন হজ্বযাত্রীর অবশ্যই মানসিক ও শারীরিক সক্ষমতা থাকতে হবে। কেননা হজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয়। চাইলে যখন-তখন যানবাহন পাওয়া যায় না। এটাও মাথায় রাখতে হবে যে ওমরাহে তাওয়াফ, সাঈ, মিনা, জামারাতের পাথর মারা, মিনা থেকে মক্কায় গিয়ে হজের তাওয়াফ, সাঈ করতে প্রচুর হাঁটাচলা করতে হয়। এসবের জন্য মানসিক ও শারীরিক সক্ষমতা জরুরি।

এছাড়াও হজের নিয়মকানুন অবশ্যই জানতে হবে। প্রয়োজনে বই-পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ে ধারনা নিতে হবে। হজের কোনো বিষয়ে বিভিন্নতা দেখলে ঝগড়া করা যাবে না। আপনি যে আলেমের ইলম ও তাকওয়ার ওপর আস্থা রাখেন, তাঁর সমাধান অনুযায়ী আমল করবেন। তবে সে অনুসারে আমল করার জন্য অন্য কাউকে বাধ্য করবেন না।

মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ দুটি। একটিতে খরচ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। অন্যটিতে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় ন্যূনতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। এর চেয়ে কম টাকায় যদি কেউ হজে যাওয়ার জন্য ঠাকা খরচ করেন তাহলে তার প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য যাঁরা আগে হজে গেছেন, তাঁদের সঙ্গে আলোচনা করুন।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে সবাই এক সাথে ইফতার করেন। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মুসুল্লি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গণ্যমাণয় লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu