1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে রংপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় অভিজাত শীতল কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে রংপুর অঞ্চলের বসুন্ধরা গ্রুপের ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৬০০ অতিথি অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. পলাশ আক্তার, সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপের এ জি এম (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. সাইফুল ইসলাম রুবেল, বীর সিমেন্টের এ জি এম (ওয়েস্ট জোন) মো. আশিক আহমেদ, কিং ব্র্যান্ড সিমেন্টের উইং ইনচার্জ (নর্থ উইং) মো. জিল্লুর রহমান , বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ইনচার্জ মো. শাহীনুর আলম, বীর সিমেন্টের ডিভিশনাল সেলস ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, কিং ব্র্যান্ড সিমেন্ট এর রংপুর এরিয়ার ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম। এছাড়া বসুন্ধরা সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি–মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ পিপিএম। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (ক্রাইম) উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম (ট্রাফিক) ডিসিসহ পুলিশ কর্মকর্তারা।

পরে মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রুপ ও তার পরিবারের প্রতি দোয়া ও মুনাজাত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu