1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের বিচার দাবি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ব্যবসায়ী ইসমাইল হাওলাদারের (৬৫) প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নিহত ইসমাইল হাওলাদারের বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা, ছেলে ও এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ। বক্তারা বলেন, ইসমাইল হাওলাদারকে পিটিয়ে যারা হত্যা করেছে, তাদের প্রধান আসামি এখনো গ্রেফতার হয়নি।

তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা চাই খুব দ্রুত এই খুনিদের গ্রেফতার করে সুষ্ঠু নিরপেক্ষভাবে বিচার করে অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক। উল্লেখ্য, গত ১ এপ্রিল রাত সোয়া আটটার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে ইসমাইল হাওলাদারের নিজ দোকানে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত ইসমাইল রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করলেও মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu