1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রমজানে সুখবর দিলো আমিরাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২১৫ সময় দর্শন

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে তিন দিন ছুটি উপভোগ করবেন একাধিক শহরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বাকি চার কর্মদিবসেও কমানো হয়েছে কাজের সময়। খবর খালিজ টাইমসের।

দেশটির সাত আমিরাতের অন্যতম উম্ম আল কোয়াইনে রমজান উপলক্ষে তিন দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র এ মাসে প্রতি শুক্র, শনি ও রবিবার ছুটি পাবেন সেখানকার সরকারি কর্মীরা। এছাড়াও সপ্তাহের বাকি চারদিন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি অফিসগুলো খোলা থাকবে।
আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও উম্ম আল কোয়াইনের শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুআল্লার নির্দেশে এই সংক্ষিপ্ত কর্মদিবস ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের দেশটির অন্য আমিরাতগুলোর মতো উম্ম আল কোয়াইনেও চলতি বছরের শুরু থেকে সংক্ষিপ্ত কর্মসপ্তাহ চালু ছিল। শুক্রবার অর্ধদিবস এবং শনি ও রোববার পূর্ণদিবস সাপ্তাহিক ছুটি পালিত হয় সেখানে। সম্প্রতি শারজাহও তিন দিনের সাপ্তাহিক ছুটির নিয়ম চালু করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu