1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৭১ সময় দর্শন

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণের বার সহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিলা বিওপির জলুলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ নিউজ টোয়েন্টিফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচার হচ্ছে। সে সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান শুরু করে।

এক পর্যায়ে ওই গ্রামের করিমমোড় বটতলা থেকে মোটরসাইকেলসহ ইব্রাহিম খলিল নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫’শ ৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১ টি বড় সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।
তিনি আরও জানান, যাকে আটক করা হয়েছে এই ছেলেটি স্বর্ণ বহনকারী ব্যবসায়ী। মূল ব্যবসায়ীকে আমরাসহ প্রশাসনের সকলে যৌথভাবে খুঁজে বের করার চেষ্টা করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu