1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় দুই সন্তানের জননীকে মারধর হাসপাতালে ভর্তি

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৭৬ সময় দর্শন

গলাচিপায় দুই সন্তানের জননী আসমা বেগম (২৮)কে মারধর করার খবর পাওয়া গেছে।

এতে হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধুকে। আসমা বেগম হচ্ছেন গাজী বাড়ির মো. রাসেল গাজীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আটখালী গ্রামের গাজী বাড়িতে। গত (২৮ মার্চ ২০২২) সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শিশুদের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে গত (২৯ মার্চ ২০২২) মঙ্গলবার বিকাল চারটায় গৃহবধু আসমা বেগমকে পিটিয়ে প্রতিপক্ষরা গুরুতর আহত করে। আসমা বেগমের ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, আসমা বেগম আমার চিকিৎসাধীন ২য় তলায় ১৩ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে। এ বিষয়ে আহত আসমা বেগম জানান, গিয়াসউদ্দিনের নের্তৃত্বে জাহিদ, সোহান ও রোজিনা একত্রিত হয়ে আমাকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষের মারামারিতে আমাদের পক্ষের একজনও আহত হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এআরএম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu