1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবারও আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৬০ সময় দর্শন
আবারও আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা বেলারুশে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান, রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়।

পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

আলোচ্যসূচির মূল বিষয়গুলোও টুইটে উল্লেখ করেছেন তিনি। এগুলো হচ্ছে- অবিলম্বে যুদ্ধবিরতি, অস্ত্রসংবরণ এবং ধ্বংস হয়ে যাওয়া বা ক্রমাগত গোলাগুলির ভেতর থাকা গ্রাম-শহর থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর।
ডেভিড আরহামিয়া নামে ইউক্রেনের একজন কর্মকর্তা হেলিকপ্টারের সামনে নিজের ও আরেক সহকর্মীর ছবি পোস্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পথে। দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হবে।

এর আগে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন। কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়।

সূত্র: সিএনএন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu