1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নানা আয়োজনে শিব পূজা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৭৬ সময় দর্শন
গলাচিপায় নানা আয়োজনে শিব পূজা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় ভগবান শিবকে দেবাদিদেব বলা হয়। কারণ সকল দেবতার দেবতা মহাদেব। ভগবান শিবের বহু রূপ ও বহু নাম আছে। যেমন শিবশঙ্কর, মহাদেব, ভোলানাথ সহ ইত্যাদি।

মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে মহা শিবরাত্রি ব্রত পালিত হচ্ছে। দিনটিতে সব জায়গায় শিব পূজা পালিত করা হয়। আর এই শিব পূজাও গলাচিপা শহরে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির, থানা রোড, কর্মকার পট্টি সহ বিভিন্ন মন্দিরে শিব পূজার আয়োজন করেন গলাচিপা পৌর শহরের বেশির ভাগ হিন্দু মহিলারা আসেন মন্দিরে এবং শিব পূজা দেয়।

শিবের মাথা দুধ, ডাবের জল ঢালে। শিব পূজা সর্ম্পকে মন্দিরের পুরোহিত গণ বলেন, এই পূজা যে নারী করে সেই নারী ভালো ও সুশিল স্বামী পায়। তাছাড়াও দেবাদিদেব মহাদেব তার সকল কষ্ট দূর করে। গলাচিপায় শিব পূজায় প্রতি বছর অনেক মানুষের সমাগম হয়। এবারো তাই পূজা উপলক্ষে অনেক মানুষের সমাগম দেখা যায় মন্দির গুলোতে।

শিব পূজায় অংশ নেওয়া শিউলী রায় বলেন, শিব পূজা করার আগমুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। আর এই উপবাস পূজার পর ভাঙ্গা হয় এবং সারাদিন নিরামিস খেতে হয়। অর্থাৎ কোনো মাছ, মাংস, পেঁয়াজ খাওয়া যাবে না আর ভগবান শিবের কৃপা সর্বদা তার উপর থাকবে। শুধু তাই নয়, শিব পূজা করলে ভালো একজন স্বামীও পাবে।

শহরের মন্দির গুলোতে শিব পূজায় আগের মতো লোকসংখ্যা হয়েছে দেখা গেছে শিব পূজায় অংশ নেওয়ার জন্য সকল নারীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। শিব পূজায় শুধু মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখা গিয়েছে। মিঠুন নামে এক ভক্ত শিব পূজায় অংশগ্রহণ করে। তার কাছে জানতে চাইলে বলেন, আমি আমার পরিবারের সাথে শিবের মাথায় জল ঢালতে আসছি।

আর শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি যেন ভালো কাজ করতে পারি। উল্লেখ্য এই পূজা উপলক্ষে গলাচিপায় বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, ধর্মীয় কীর্ত্তন সহ নানা আয়োজন করা হয় অনুষ্ঠান।

শেষে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। এ বিষয়ে কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শিব পূজা করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu