1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আধুনিক রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে পিরোজপুরে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন।

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ সময় দর্শন
আধুনিক রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে পিরোজপুরে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন।

এবার পিরোজপুরে আধুনিক কৃষি পদ্ধতি রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আধুনিক এ যন্ত্রের ব্যবহারের ফলে চাষীদের ধান চাষে খরচ কমবে অর্ধেকেরও বেশি ।

 

কৃষি বিভাগ বলছে, এই রাইস ট্রান্সপ্লান্টার একাই করবে ১০-১৫ জন শ্রমিকের কাজ। কৃষকরাও খুশি এই প্রযুক্তি পেয়ে।
পিরোজপুর জেলায় এবছর ভরা মৌসুমেও শ্রমিক স্বল্পতার কারণে দেরীতে চারা রোপণ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে আশানুরূপ ফলন পাচ্ছেন না তারা। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ। আর এ অবস্থায় চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমতলে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদে আধুনিক কৃষি পদ্ধতি রাইস ট্রান্সপ্ল্যান্টার এর মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করলো জেলা কৃষি বিভাগ।

কৃষি অফিস বলছে, বর্তমানে মোট ৭০ জন কৃষকের ৫০ একর জমিতে একটি মেশিন দিয়েই চারা রোপণ হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে এ বছর ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করে বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগ।
কৃষকদের ফসল উৎপাদনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। ধানের চারা রোপণে এই প্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এবছর কম খরচে ভালো ফলনের আশা করছেন চাষীরা।

https://www.youtube.com/watch?v=Q4hgcz6glzs

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu