1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোরিয়ান সিনেমা মাতাবেন নায়িকা এনা!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৬ সময় দর্শন
কোরিয়ান সিনেমা মাতাবেন নায়িকা এনা!

পার বাংলার এ প্রজন্মের অন্যতম অভিনেত্রী এনা সাহা। জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে এই নায়িকা। অভিনয় আর সৌন্দর্য দিয়ে ভক্তদের মন জয় করেছেন এনা। এবার তিনি আরও এগিয়ে যাচ্ছেন নিজের ক্যারিয়ারের দিক থেকে।

কোরিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এনা। নায়িকার এমন খবরটি বেশ সাড়া ফেলেছে টালিগঞ্জের সিনেমাপাড়ায়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটির খবরে জানা গেছে, নায়িকা নিজেই কোরিয়ান ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোরিয়ান সিনেমা মাতাবেন নায়িকা এনা! (1)

আনন্দবাজারকে এনা আরও জানান, তার সিনেমার সহ-প্রযোজক কিংবদন্তি কোরিয়ান অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক।

ছবির গল্প প্রসঙ্গে এনা জানান, ‘ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার এবং দুই নায়কের চরিত্র। তিনি এক ভারতীয় রানির ভূমিকায়। বিপরীতে দুই রাজা। ফলে, ডাবিং করতে হবে না তার সংলাপ। সম্ভবত এনার মুখে হিন্দি সংলাপই শোনা যাবে। ’

শুধু গল্প বা নায়িকা নির্বাচনেই নয়, শুটিংয়েও থাকবে ভারতের ছোঁয়া। শোনা যাচ্ছে, ছবির ৪০ শতাংশ শুটিং হবে ভারতে। ৬০ শতাংশ কোরিয়ায়। জানুয়ারির শেষে চুক্তি সই করবেন এনা। ফেব্রুয়ারিতে হবে শুটিং।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu