1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লঞ্চের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৩ সময় দর্শন
লঞ্চের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় কোনো ঘাটতি হবে না। দগ্ধদের যারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের জন্যও ঢাকা থেকে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের আজ শুক্রবার সন্ধ্যায় দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছেন, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া ঢাকায় আসার পথে এক জনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে।

মন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় দগ্ধ ও আহত ৮১ জন বরিশালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যারা ঢাকায় এসেছেন, তাদের সবাই সংকটাপন্ন অবস্থায় আছেন।

জাহিদ মালেক বলেন, সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। সেটি হচ্ছে দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইনস্টিটিউট করা হবে। পরবর্তীতে আরো দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত লঞ্চ থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর দগ্ধ কমপক্ষে ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu