1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মণিরামপুরে দূর্ঘটনায় বিএনপি’র ৩ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ সময় দর্শন
হাসপাতালে দেখতে উপজেলা সভাপতি শহীদ ইকবাল

হাসপাতালে দেখতে উপজেলা সভাপতি শহীদ ইকবাল মণিরামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হয়েছেন পৌর বিএনপি নেতা একে আজাদ,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলীসহ ৩ নেতা। বুধবার রাতে সুন্দলপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারেরর পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে যুবদল নেতা আইয়ুব আলী ও তৌহিদুর রহমানের অবস্থা আশংকাজনক।

মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে নয়টার দিকে পৌরশহর থেকে বিএনপি নেতা একে আজাদ, যুবদল নেতা আইয়ুব আলী এবং উপজেলা তারেক জিয়া পরিষদের নেতা তৌহিদুর রহমান মোটরসাইকেল যোগে কেশবপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত নয়টার দিকে সুন্দলপুর বাজারের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে পড়ে।

 

এতে তারা ৩জনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১০ টার দিকে তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে দেখতে যান মনিরামপুর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, যুবদল নেতা মোক্তার হোসেন প্রমুখ।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu