1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৮৭ সময় দর্শন
সৌদি সমাজে নারীদের উপস্থিতি বাড়ানোর উদ্যেগ নেওয়া হয়েছে। আরব নিউজ জানায়, মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি সমাজে নারীদের উপস্থিতি বাড়ানোর উদ্যেগ নেওয়া হয়েছে। আরব নিউজ জানায়, মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রিয়াদ আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং দুই পবিত্র মসজিদের দেখাশোনার দায়িত্বে থাকা দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ হারামাইনের সভাপতি ড. আব্দুর রহমান আল-সুদাইস গত রবিবার স্থানীয়দের সঙ্গে আলাপকালে এই খবর জানান

তিনি বলেন, সৌদি রাজ্যে নারীরা যারা ডক্টরেট এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য আলাদা সুযোগ করে দেওয়া হয়েছে। নারীদের ক্ষমতায়ন এবং তরুণদের উৎসাহিত করতে সৌদি ভিশন ২০৩০ অর্জন করতে আমরা নেতাদের পাশে আছি যেটা বিশ্বের কাছে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

গত আগস্ট মাসে, আল-সুদাইস ড. আল-আনাউদ আল-আবাউদ এবং ড. ফাতিমা আল-রাশাউদকে তার অফিসে সহকারী হিসেবে নিয়োগ করেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সিনিয়র পদেও অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়।

হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় ড. আব্দুর রহমান আল-সুদাইস মসজিদের বিভিন্ন বিষয় পরিচালনায় নারীদের ভূমিকা ও অংশগ্রহণ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠায় নারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সৌদি রাজতন্ত্র  ভিশন ২০৩০ এর মাধ্যমে ইসলামী মূল্যবোধ এবং নারীদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত আগস্টে আল-সুদাইস ড. আল-আনাউদ আল-আবাউদ এবং ড. ফাতিমা আল-রাশাউদকে তার অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সিনিয়র পদেও নারীদের নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu