1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!
Uncategorized

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে নতুন নেতৃত্ব: স্নেহাংশু সভাপতি, মজিবুর সম্পাদক

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫৮ সময় দর্শন
Sadhin Bangla Tv Logo

পটুয়াখালী, ২৫শে জুলাই ২০২৫ – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৩ বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে জেলা বিএনপিতে নতুন নেতৃত্ব এসেছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান। গতকাল বুধবার গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল হক ফরাজী এই ফলাফল ঘোষণা করেন।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্য শেষে ভোটগ্রহণের উদ্বোধন করেন, যা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ পেয়েছেন ৪০২ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মজিবুর রহমান ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ পেয়েছেন ৪২০ ভোট। এই পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচনে জেলা ও উপজেলার ১৪টি ইউনিটের মোট ১ হাজার ৫১১ জন কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ২৩ বছর পর সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জেলা বিএনপি সূত্র জানিয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন এবং বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশন শেষ হয়। এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল। সে সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি এবং স্নেহাংশু সরকার সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠিত হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu