1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা ব্লাড ফাউন্ডেশনের নতুন সদস্য সংগ্রহে কর্মীসভা অনুষ্ঠিত

সঞ্জীব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩১৯ সময় দর্শন

‘শুধু রক্তের তরে কোন জীবন যাবে না ঝরে’ এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন গলাচিপা ব্লাড ফাউন্ডেশনের নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মী সভা হয়। অনুষ্ঠানে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাই টিভির উপজেলা প্রতিনিধি ও গলাচিপা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান এলাহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন ও স্থানীয় সমাজ সেবক নূর মোহাম্মদ হাওলাদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি লুৎফর রহমান আওলাদ ও সঞ্চালনা করেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মী জসিম উদ্দিন, সাংবাদিক সঞ্জিব দাস,মিঠুন চন্দ্র পাল, সাব্বির আহমেদ ইমন, মাজহারুল ইসলাম মলি, আরেফিন লিমন সহ ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুমা ইসলাম।

এসময় বক্তারা শিক্ষার্থীদের গলাচিপা ব্লাড ফাউন্ডেশনের সদস্য হওয়ার আহ্বান জানান। বক্তব্যে ব্লাড ডোনেট করার প্রয়োজনীয়তা এবং কতটা মহৎ সেবা এই বিষয়ক নানান পরামর্শ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu