1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হলুদ মরিচের বস্তায় ৩৬ কেজি গাঁজা, আটক ৪

মোঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭৪ সময় দর্শন
হলুদ মরিচের বস্তায় ৩৬ কে

চাঁপাইনবাবগঞ্জে হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতর থেকে ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার হাতাপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়, পুলিশ জানায়, রাতে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়।

এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। পরে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, ১টি হলুদ-মরিচ ভাঙার মেশিন, ১টি স্যালো মেশিন, ১টি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় ডিবি পুলিশ একটি মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu